উপসর্গযুক্ত শব্দ—
ক. কয়েক
খ. তিলেক
গ. বারেক
ঘ. হরেক
উত্তর: হরেক
ব্যাখ্যা: বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীনপদরূপে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে শব্দের অর্থকে পরিশীলিত করে এদের উপসর্গ বলে। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে বাংলা, তৎসম এবং বিদেশি। বিদেশি উপসর্গের মধ্যে রয়েছে আরবি, ফারসি, ইংরেজি হিন্দি। হর-একটি হিন্দি উপসর্গ। হর : প্রত্যেক অর্থে- হররোজ, হরমাহিনা, হরকিসিম, হরহামেশা।
Admission DU B প্রশ্নব্যাংক ২০০৬-২০০৭ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU B প্রশ্নব্যাংক · ২০০৬-২০০৭ · MCQ