'কী নিস্পৃহ' এখানে 'কী' কোন অর্থে ব্যবহৃত?
ক. বিস্ময়
খ. বিশেষ্য
গ. ক্রিয়াবিষেশণ
ঘ. বিশেষণ
উত্তর: বিস্ময়
ব্যাখ্যা: 'কি' এবং 'কী' এর ব্যবহার : 'হ্যঁা' বা 'না' দিয়ে যেসকল প্রশ্নের উত্তর দেওয়া যায় সেসব ক্ষেত্রে 'কি' ব্যবহৃত হয় এবং 'হ্যঁা' বা 'না' দিয়ে উত্তর দেওয়া যায় না বিশদ বিবরণ লিখতে হয় তখন 'কী' ব্যবহৃত হয়। 'কি' এর উত্তরে ক্রিয়াবিশেষণ (অব্যয়) এবং কী এর উত্তরে সাধারণ সর্বনাম হয়। এছাড়াও 'কী' এর আরেকটি ব্যবহার হলো বিস্ময়সূচক অব্যয় হিসেবে। যেমন- কী আশ্চর্য! কী ভয়ানক!
Admission DU B প্রশ্নব্যাংক ২০০৯-২০১০ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU B প্রশ্নব্যাংক · ২০০৯-২০১০ · MCQ