বাংলায় 'অপভ্রংশ' শব্দটি মূলত কীসের সাথে সম্পর্কিত?
ক. মৃৎশিল্প
খ. ধর্ম
গ. ভাষা
ঘ. প্রত্নতত্ত্ব
উত্তর: ভাষা
ব্যাখ্যা: অপভ্রংশ হলো মধ্য ইন্দো-আর্য ভাষার শেষ পর্যায়। এটি প্রাকৃত ভাষার পরবর্তী স্তর এবং আধুনিক ইন্দো-আর্য ভাষার (যেমন: হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি ইত্যাদি) পূর্বসূরী। ● সময়কাল : ৬ষ্ঠ থেকে ১৩শ শতাব্দী পর্যন্ত। ● প্রাকৃতের রূপান্তর : প্রাকৃত ভাষার সরলীকরণ এবং আঞ্চলিক বৈশিষ্ট্য যুক্ত হয়ে অপভ্রংশের উদ্ভব হয়। ● আঞ্চলিক বৈচিত্র্য : বিভিন্ন অঞ্চলে অপভ্রংশের বিভিন্ন রূপ গড়ে ওঠে। ● আধুনিক ভাষার পূর্বসূরী : অপভ্রংশ থেকে আধুনিক ইন্দো-আর্য ভাষাগুলোর উদ্ভব হয়েছে। ● সাহিত্য: অপভ্রংশে প্রচুর সাহিত্য রচিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো বৌদ্ধ সিদ্ধাচার্যদের চর্যাপদ এবং জৈন সাহিত্য। DU-B cÉk²eÅvsK-26 অপভ্রংশ ভাষার বিবর্তনের ধারা : ● বৈদিক সংস্কৃত; ● ধ্রুপদী সংস্কৃত; ● পালি; ● প্রাকৃত; ● অপভ্রংশ; ● আধুনিক ইন্দো-আর্য ভাষা
Admission DU B প্রশ্নব্যাংক ২০১২-২০১৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU B প্রশ্নব্যাংক · ২০১২-২০১৩ · MCQ
বাংলায় 'অপভ্রংশ' শব্দটি মূলত কীসের সাথে সম্পর্কিত?
- ক.মৃৎশিল্প
- খ.ধর্ম
- গ.ভাষা
- ঘ.প্রত্নতত্ত্ব
উত্তর