কমন ইমিটার বিবর্ধকে ইনপুট সিগনাল ও আউটপুট সিগনালের মধ্যে দশা পার্থক্য-
ক. 0°
খ. 90°
গ. 180°
ঘ. 270°
উত্তর: 180°
ব্যাখ্যা: যদি প্রথম অর্ধচক্রে এসি অন্তর্গামী ভোল্টেজ ধনাত্মক হয় তাহলে পীঠ ভোল্টেজ আরো বেশি ধনাত্মক হবে কারণ এটি বায়াস ভোল্টেজ VBB এর ধনাত্মক প্রান্তে সংযুক্ত। এর ফলে নিঃসারকের ঋণাত্মক সম্মুখী বায়াস বৃদ্ধি পাওয়ায় নিঃসারক প্রবাহ বৃদ্ধি পাবে ফলে সংগ্রাহক প্রবাহও বৃদ্ধি পাবে। সংগ্রাহক প্রবাহ বৃদ্ধি পাওয়ায় লোড রেজিস্ট্যান্স RL-এর অধিক পরিমাণ বিভব পতন সৃষ্টি হয়, ফলে সংগ্রাহক পীঠ ভোল্টেজ VCB হ্রাস পায়। যেহেতু সংগ্রাহক VCC ব্যাটারির ধনাত্মক প্রান্তে যুক্ত তাই সংগ্রাহক ভোল্টেজ হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে বহির্গামী ভোল্টেজ ধনাত্মক হয় ফলে ঋণাত্মক বহির্গামী ভোল্টেজ পাওয়া যায়। অর্থাৎ, অন্তর্গামী ভোল্টেজ ধনাত্মক হলে বহির্গামী ভোল্টেজ ঋণাত্মক হবে। একইভাবে দ্বিতীয় অর্ধচক্রে যখন অন্তর্গামী ভোল্টেজ ঋণাত্মক হয় তখন বহির্গামী ভোল্টেজ ধনাত্মক হবে। অর্থাৎ বহির্গামী ও অন্তর্গামী ভোল্টেজ সর্বদা বিপরীত দশায় থাকবে বা এদের মধ্যকার দশা পার্থক্য 180° হবে। বহির্গামী ও অন্তর্গামী ভোল্টেজের বিপরতি দশা বিবর্ধনের ওপর কোনো প্রভাব ফেলে না।
Admission RU C প্রশ্নব্যাংক ২০২১-২০২২ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০২১-২০২২ · MCQ
কমন ইমিটার বিবর্ধকে ইনপুট সিগনাল ও আউটপুট সিগনালের মধ্যে দশা পার্থক্য-
- ক.0°
- খ.90°
- গ.180°
- ঘ.270°
উত্তর
