নিচের কোনটি গ্যাসের গতিতেত্ত্বর স্বীকার্য নয়?
ক. গ্যাস অণুসমূহ সর্বদা বিক্ষিপ্ত গতিতে বিচরণ করে
খ. গ্যাস অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য
গ. গ্যাস অণুসমূহ একে অপরকে আকর্ষণ করে
ঘ. গ্যাস অণুসমূহের নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালে সংঘর্ষ স্থিতিস্থাপক
উত্তর: গ্যাস অণুসমূহ একে অপরকে আকর্ষণ করে
ব্যাখ্যা: গ্যাসের আণবিক গতিতেত্ত্বর স্বীকার্যসমূহ : · গ্যাস অতি সূক্ষ্ম কণার সমন্বয়ে গঠিত; সূক্ষ্মকণাকে অণু বলে যা পাত্রের সর্বত্র বিরাজমান। · গ্যাসানুগুলোর আয়তন সমস্ত গ্যাসের আয়তনের তুলনায় নগণ্য। · গ্যাসানুগুলো নির্দিষ্ট দ্রুতিতে বিক্ষিপ্তভাবে চলাচল করে। · আন্তঃআনবিক শক্তি কম, তাই মুক্ত ভাবে চলাচল করে। · গ্যাসের সকল অণুর গড় গতিশক্তি এর পরম তাপমাত্রার সমানুপাতিক। নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের গড় গতিশক্তি সমান। · অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই।
Admission RU C প্রশ্নব্যাংক ২০২৩-২০২৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০২৩-২০২৪ · MCQ