নিচের বর্তনীর 2W রোধের মধ্য দিয়ে কারেন্টের মান কত? [চিত্র]
ক. 2.5 A
খ. 10 A
গ. 5 A
ঘ. 0 A
উত্তর: 5 A
ব্যাখ্যা: চিত্রে, বর্তনীতে দুটি ডায়োড সমান্তরালে যুক্ত যাদের একটি সম্মুখ ঝোঁক (Forward Bias) এবং অপরটি বিমুখী ঝোঁক (Reverse Bias) এ আছে। উভয় ডায়োডই রোধ যুক্ত। সেজন্য, সম্মুখ ঝোঁকবিশিষ্ট ডায়োডটিও চালু তথা সক্রিয় হতে হলে আদর্শিক ক্ষেত্রে 0.7V বিভব পার্থক্যের প্রয়োজন। অপরদিকে, ডায়োডদ্বয়ের নিচ দিয়ে বর্তনীর আরেকটি অংশ আছে। একে শর্ট সার্কিট বলা হয়। এর রোধ 0. কাজেই 10V ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ 2W রোধ দিয়ে সরাসরি শর্ট সার্কিট হয়ে ব্যাটারিতে প্রবেশ করবে। ফলে বর্তনীর তুল্য রোধ হবে 2W। সুতরাং, বর্তনীর 2W রোধের মধ্য দিয়ে কারেন্টের মান, [গণিত]
Admission RU C প্রশ্নব্যাংক ২০২৩-২০২৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০২৩-২০২৪ · MCQ
