রুই মাছে বায়ুথলির সম্মুখ প্রকোষ্ঠটি কোন নালী দ্বারা অন্ননালীর সাথে যুক্ত হয়?
ক. নিউমেটিক ভেসেল
খ. নিউমেটিক ডাক্ট
গ. নিউমেটিক ভেইন
ঘ. নিউমেটিক স্যাক
উত্তর: নিউমেটিক ডাক্ট
ব্যাখ্যা: রুইমাছের অন্ননালি ও বায়ুথলির মাঝে একটি সংযোগকারী নালি থাকে যাকে নিউমেটিক নালি (Pneumatic duct) বা ডাক্টাস নিউমেটিকাস (Ductus pneumaticus) বলে। যে সকল বায়ুথলি নালি পথে অন্ননালির সাথে যুক্ত থাকে সে সকল বায়ুথলিকে ফাইসোস্টোমাস (Physostomous) বায়ুথলি বলে। সাইপ্রিনিড (রুই, কাতলা, পুঁটি ইত্যাদি) মাছে ফাইসোস্টোমাস বায়ুথলি পাওয়া যায়।
Admission RU C প্রশ্নব্যাংক ২০২৪-২০২৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০২৪-২০২৫ · MCQ