কোন বাক্যটি ভাববাচ্যে রচিত?
ক. আমার যাওয়া হবে না
খ. আমি যাব না
গ. আমি যেতে পারব না
ঘ. ব্যস্ত থাকব বলে যেতে পারবো না
উত্তর: আমার যাওয়া হবে না
ব্যাখ্যা: · বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গিকে বাচ্য বলা হয়। · বাচ্য প্রধানত ৩ প্রকার। ১. কর্তৃবাচ্য : যে বাক্যে কর্তার অর্থের প্রাধান্য-বিদ্যমান থাকে এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্য বলা হয়। যেমন : আমি ভাত খেয়েছি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। ২. কর্মবাচ্য : যে বাক্যের কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাক্য বলে। যেমন : আমার ভাত খাওয়া হয়েছে। রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। ৩. ভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরণের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। যেমন : আমার যাওয়া হল না। এ পাথে চলা যায় না।
Admission DU B প্রশ্নব্যাংক ১৯৯৮-১৯৯৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU B প্রশ্নব্যাংক · ১৯৯৮-১৯৯৯ · MCQ
কোন বাক্যটি ভাববাচ্যে রচিত?
- ক.আমার যাওয়া হবে না
- খ.আমি যাব না
- গ.আমি যেতে পারব না
- ঘ.ব্যস্ত থাকব বলে যেতে পারবো না
উত্তর