Super Rice-এ কোন দুটি উপাদান সংযুক্ত করা হয়েছে?
ক. ক্যারোটিন ও আয়রন
খ. ক্যারোটিন ও ভিটামিন-বি
গ. আয়রন ও ভিটামিন-বি
ঘ. ক্যারোটিন ও ভিটামিন-সি
উত্তর: ক্যারোটিন ও আয়রন
ব্যাখ্যা: ইনগো পোট্রাইকাস (Ingo Potrykus) ও পিটার বায়ার (Peter Beyer) যৌথভাবে 2000 সালে গোল্ডেন রাইস নামক এক ধরনের ধান উদ্ভাবন করেছেন। তাঁরা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে Japonica টাইপ ধানে ড্যাফোডিল উদ্ভিদের বিটা ক্যারোটিন সংশ্লেষক জিন psy (phytoene synthase) ও মাটির ব্যাকটেরিয়া Erwinia uredovora- এর crtI (carotene desaturase) জিন প্রতিস্থাপন করে গোল্ডেন রাইস উদ্ভাবন করেন। এ ধানের চাল দেখতে গোল্ডেন বা সোনালি বর্ণের এবং এ চালের ভাত খেলে শিশুরা ভিটামিন ও আয়রনের অভাবজনিত রোগে আক্রান্ত হয় না। 2002 সালে গোল্ডেন রাইস-২ নামের আরো একটি ধানের জাত সৃষ্টি করা হয় যাতে পূর্ববর্তী গোল্ডেন রাইস থেকে 23 গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে।
Admission CU A প্রশ্নব্যাংক ২০২২-২০২৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU A প্রশ্নব্যাংক · ২০২২-২০২৩ · MCQ