নিচের কোনটি ক্ষরণকারী টিস্যু?
ক. তরুক্ষীর টিস্যু
খ. জাইলেম
গ. ফ্লোয়েম
ঘ. প্যারেনকাইমা
উত্তর: তরুক্ষীর টিস্যু
ব্যাখ্যা: যে টিস্যু হতে নানা প্রকার তরল পদার্থ (উৎসেচক, বর্জ্য পদার্থ, রেজিন, গদ, উদ্বায়ী তেল, আঠা ইত্যাদি) নিঃসৃত হয়ে থাকে, তাকে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু বলে। ক্ষরণকারী টিস্যু দুই প্রকার। যথা- A. তরুক্ষীর টিস্যু : উদ্ভিদ কর্তৃক নিঃসৃত তরল পদার্থকে তরুক্ষীর বা latex বলা হয়। যেমন- রাবার গাছের আঠা, কাঁঠাল গাছের আঠা ইত্যাদি। এগুলোতে শর্করা, আমিষ, আঠা, চর্বি ইত্যাদি মিশ্রিত থাকে। যে টিস্যু থেকে তরুক্ষীর নিঃসৃত হয় তাকে তরুক্ষীর টিস্যু বলে। B. গ্রন্থি টিস্যু: যে টিস্যু অন্তঃস্থভাবে মধু, উৎসেচক ইত্যাদি নিঃসরণ করে তাকে গ্রন্থি টিস্যু বলে।
Admission CU A প্রশ্নব্যাংক ২০২৩-২০২৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU A প্রশ্নব্যাংক · ২০২৩-২০২৪ · MCQ
নিচের কোনটি ক্ষরণকারী টিস্যু?
- ক.তরুক্ষীর টিস্যু
- খ.জাইলেম
- গ.ফ্লোয়েম
- ঘ.প্যারেনকাইমা
উত্তর