আলোক সক্রিয় সমাণুতা বলতে কি বুঝায়?
ক. একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত
খ. একই গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন আণবিক সংকেত
গ. একই আণবিক এবং গাঠনিক সংকেত ভিন্ন কনফিগারেশন
ঘ. ভিন্ন কনফিগারেশন কিন্তু এক সমতলীয় আলোর প্রতি একই আচরণ
ঙ. সব কটি
উত্তর: একই আণবিক এবং গাঠনিক সংকেত ভিন্ন কনফিগারেশন
ব্যাখ্যা: যে সব জৈব যৌগের দুই বা ততোধিক ভিন্ন কনফিগারেশন যুক্ত সমাণু এক সমতলীয় আলোর প্রতি ভিন্নরূপ আচরণ করে, ঐ সব যৌগকে আলোক সক্রিয় সমাণু বা আলোক সক্রিয় যৌগ বলে। এক-সমতলীয় আলোর ক্ষেত্রে ঐ সব যৌগের প্রতিক্রিয়াকে আলোক সমাণুতা বলে। আলোক সক্রিয় সমাণুগুলোর বৈশিষ্ট্য : (i) অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকে। (ii) উভয় সমাণুর কনফিগারেশন পরস্পরের দর্পন প্রতিবিম্ব হয়। (iii) উভয় কনফিগারেশন পরস্পরের অসমপাতিত হয়।
Admission CU A প্রশ্নব্যাংক ২০১৩-২০১৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU A প্রশ্নব্যাংক · ২০১৩-২০১৪ · MCQ