গৃহকর্ত্রী কোন সমাসের উদাহরণ?
ক. ষষ্ঠী তৎপুরুষ
খ. তৃতীয়া তৎপুরুষ
গ. চতুর্থী তৎপুরুষ
ঘ. দ্বিতীয়া তৎপুরুষ
ঙ. নিত্য সমাস
উত্তর: ষষ্ঠী তৎপুরুষ
ব্যাখ্যা: বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। এক্ষেত্রে যে বিভক্তি লোপ পেয়ে সমাস গঠিত হয় তাকে সেই তৎপুরুষ সমাস বলে। যদি সমস্তপদে ষষ্ঠী বিভক্তি লোপ পায় তবে তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন- মামার বাড়ি - মামাবাড়ি, মরুর কবি - মরুকবি এছাড়াও আরও আছে উপপদ তৎপুরুষ সমাস, নঞ তৎপুরুষ সমাস ও অলুক তৎপুরুষ সমাস।
Admission CU A প্রশ্নব্যাংক ২০১৫-২০১৬ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU A প্রশ্নব্যাংক · ২০১৫-২০১৬ · MCQ