রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম কত সালে?
ক. ১৮৮০
খ. ১৮৮১
গ. ১৮৮২
ঘ. ১৮৮৩
উত্তর: ১৮৮০
ব্যাখ্যা: রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জহিরউদ্দীন আবু আলী হায়দার সাবের এবং মাতা রাহাতুন্নেসা চৌধুরী। তাঁর প্রকৃত নাম রোকেয়া খাতুন এবং বৈবাহিক সূত্রে নাম রোকেয়া সাখাওয়াত হোসেন। · ১৯৩২ খ্রিষ্টাব্দের ৯ই ডিসেম্বর এই মহীয়সী নারীর জীবনাবসান ঘটে। · 'মতিচূর' ও 'অবরোধবাসিনী' তাঁর তাৎপর্যপূর্ণ গদ্যগ্রন্থ। এছাড়া 'সুলতানার স্বপ্ন' ও 'পদ্মরাগ' নামে দুটি উপন্যাসও তিনি রচনা করেন।
Admission CU A প্রশ্নব্যাংক ২০১৮-২০১৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU A প্রশ্নব্যাংক · ২০১৮-২০১৯ · MCQ