প্রচুর কুসুম থাকে যে ডিম্বাণুতে-
ক. অ্যালেসিথাল ডিম্বাণু
খ. মাইক্রোলেসিথাল ডিম্বাণু
গ. মেসোলেসিথাল ডিম্বাণু
ঘ. মেগালেসিথাল ডিম্বাণু
ঙ. টেলোলেসিথাল ডিম্বাণু
উত্তর: মেগালেসিথাল ডিম্বাণু
ব্যাখ্যা: কুসুমের পরিমাণের ওপর ভিত্তি করে ডিম্বাণুর প্রকারভেদ : · অ্যালেসিথাল : কুসুমের পরিমাণ নেই বললেই চলে। উদাহরণ- মানুষ ও অন্যান্য ইউথেরিয়া প্রাণির ডিম্বাণু। · মাইক্রোলেসিথাল : অতি অল্প পরিমাণ কুসুম সম্বলিত। · মেসোলেসিথাল : মাঝারি ধরনের কুসুম বহন করে। উদাহরণ- উভচরের ডিম্বাণু। · মেগালেসিথাল : প্রচুর পরিমাণ কুসুম সম্বলিত ডিম্বাণু। উদাহরণ- মাছ, সরিসৃপ, পাখি ও monotremata ভুক্ত স্তন্যপায়ীর ডিম্বাণু।
Admission CU A প্রশ্নব্যাংক ২০১৬-২০১৭ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU A প্রশ্নব্যাংক · ২০১৬-২০১৭ · MCQ