নিচের শব্দগুলোর মধ্যে কোনটি রূঢ়ি শব্দ?
ক. হরিণ
খ. জলদ
গ. উজান
ঘ. মাননীয়
উত্তর: হরিণ
ব্যাখ্যা: অর্থগতভাবে শব্দ তিন প্রকার- (১) যৌগিক শব্দ, (২) রূঢ়/রূঢ়ি শব্দ, (৩) যোগরূঢ় শব্দ। রূঢ়ি শব্দ : প্রত্যয় বা উপসর্গযোগে গঠিত যেসব শব্দ মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন : হস্তী = হস্ত + ইন ( উৎপত্তি) হস্ত আছে যার। কিন্তু প্রচলিত অর্থে একটি পশুকে (হাতি) বোঝায়। নিচে কিছু যৌগিক, রূঢ়ি ও যোগরূঢ় শব্দের উদাহরণ দেওয়া হল : · যৌগিক শব্দ : মিতালি, গায়ক, পাগলামি, দৌহিত্র, রাঁধুনি, চিকামারা, মধুর, কর্তব্য, বাবুয়ানা, পাঠক ইত্যাদি। · রূঢ়ি শব্দ : হস্তী, গবেষণা, বাঁশি, তৈল, প্রবীণ, হরিণ, সন্দেশ, পাঞ্জাবি ইত্যাদি। · যোগরূঢ় শব্দ : পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি, সরোজ, মন্দির ইত্যাদি।
Admission DU A প্রশ্নব্যাংক ২০১৮-২০১৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০১৮-২০১৯ · MCQ
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি রূঢ়ি শব্দ?
- ক.হরিণ
- খ.জলদ
- গ.উজান
- ঘ.মাননীয়
উত্তর