শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করলে তাকে বলে—
ক. বিপ্রকর্ষ
খ. সম্প্রকর্ষ
গ. সমীভবন
ঘ. অসমীকরণ
উত্তর: সমীভবন
ব্যাখ্যা: · সমীভবন (Assimilation) : শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে। যেমন- জন্ম > জন্ম। ক. প্রগত (Progressive) : পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে। যেমন- চক্র > চক্ক। খ. পরাগত (Regressive) : পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববতীর্ ধ্বনি পরিবর্তন হয়। যেমন- তৎ + জন্য > তজ্জন্য। গ. অন্যোন্য (Mutual) : পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তি হয়। যেমন- সংস্কৃত সত্য > প্রাকৃত সচ্চ। · সম্প্রকর্ষ বা স্বরলোপ : শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপ। যেমন- বসতি > বস্তি। ক. আদিস্বরলোপ (Aphesis) : অলাবু > লাবু > লাউ খ. মধ্যস্বরলোপ (Syncope) : অগুরু > অগ্রু গ. অন্ত্যস্বরলোপ (Apocope) : আশা > আশ · অসমীকরণ (Dissimilation) : একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়। যেমন- ধপ + ধপ = ধাপাধপ, টপ + টপ = টপাটপ। · মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis) : সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝে স্বরধ্বনি আসে। যেমন : অ - রত্ন > রতন, ধর্ম > ধরম ইত্যাদি। ই - প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ ইত্যাদি। উ - মুক্তা > মুকুতা, ভ্রূ > ভুরু ইত্যাদি। এ - গ্রাম > গেরাম, প্রেক > পেরেক ইত্যাদি। ও - শ্লোক > শোলোক ইত্যাদি।
Admission DU A প্রশ্নব্যাংক ২০১৮-২০১৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০১৮-২০১৯ · MCQ
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করলে তাকে বলে—
- ক.বিপ্রকর্ষ
- খ.সম্প্রকর্ষ
- গ.সমীভবন
- ঘ.অসমীকরণ
উত্তর