কোন বাক্যটি সিলোম ও হিমোসিল উভয়ের জন্য সঠিক?
ক. উভয়ই দেহপ্রাচীর ও পরিপাক নালির মধ্যবর্তী ফাঁকা স্থান
খ. উভয়ই সকল উপাঙ্গ পর্যন্ত বিস্তৃত
গ. উভয়ই রক্ত সংবহনতন্ত্রের অংশ
ঘ. উভয়ই স্নায়ুতন্ত্রের অংশ
উত্তর: উভয়ই দেহপ্রাচীর ও পরিপাক নালির মধ্যবর্তী ফাঁকা স্থান
ব্যাখ্যা: ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফূটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে তাকে সিলোম বলে। ভ্রূণীয় পরিস্ফূটনের সময় প্রধান সিলোমিক গহ্বর ব্লাস্টোসিলের সাথে একীভূত হয়ে যে নতুন গহ্বরের সৃষ্টি করে তাকে হিমোসিল বা মিক্সোসিল বলে। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে উভয়ই দেহপ্রাচীর ও পরিপাক নালির মধ্যবর্তী ফাঁকা স্থান।
Admission DU A প্রশ্নব্যাংক ২০১৭-২০১৮ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০১৭-২০১৮ · MCQ