'বিড়াল' প্রবন্ধ অনুসারে কোন কথাটি অসামঞ্জস্যপূর্ণ?
ক. খেতে পেলে কেউ চোর হয় না।
খ. ধনীরাই সবচেয়ে বড় চোর।
গ. অনেকের চুরি করার প্রয়োজন হয় না।
ঘ. ধনীগণ চোর অপেক্ষা অধার্মিক।
উত্তর: ধনীরাই সবচেয়ে বড় চোর।
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলন 'কমলাকান্তের দপ্তর'। তিন অংশে বিভক্ত এই গ্রন্থটিতে যে কয়টি প্রবন্ধ আছে, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রচনা 'বিড়াল'। 'বিড়াল' রচনায় মার্জারের মতে, কৃপণ ধনীদের জন্যই চোরে চুরি করে। খেতে পেলে কেউ চোর হয় না। অনেকের চুরি করার প্রয়োজন হয় না বলেই চুরি করেন না। তাই ধনীগণ চোর অপেক্ষাও অধার্মিক। 'ধনীরাই সবচেয়ে বড় চোর' বাক্যটি অসামঞ্জস্যপূর্ণ।
Admission DU A প্রশ্নব্যাংক ২০১৭-২০১৮ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০১৭-২০১৮ · MCQ