কোন ধরনের প্রাণীর জীবনচক্রে প্রতীপ রূপান্তর দেখা যায়? (Retrogressive metamorphosis is found in which group of animals?)
ক. ইউরোকর্ডেট (Urochordates)
খ. সেফালোকর্ডেট (Cephalochordates)
গ. স্তন্যপায়ী (Mammals)
ঘ. উভচর (Amphibians)
উত্তর: ইউরোকর্ডেট (Urochordates)
ব্যাখ্যা: · প্রতীপ রূপান্তর (Retrogressive metamorphosis) হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রজাতি তার জীবনচক্রের কোনো ধাপে অধিকতর জটিল অবস্থা থেকে সরল রূপ ধারণ করে। বিভিন্ন ইউরোকর্ডেট (যেমন : টিউনিকেট বা সী স্কোয়ার্ট) এর জীবনচক্রে এইরূপ রূপান্তর দেখা যায়। · সেফালোকর্ডেটভুক্ত প্রাণীরা লম্বা, পাতলা, স্বচ্ছ, পার্শ্বীয়ভাবে চাপা ও দু'প্রান্ত থেকে সরু। এরা দেখতে অনেকটা বল্লমের আগার মতো। তাই এদের ডাকনাম ভল্লাকার বা বল্লমাকার প্রাণী (Lanceolates)। · উভচর (Amphibians) প্রাণীরা একলিঙ্গ, জননকালে এদের বহিঃনিষেক ঘটে এবং জীবনচক্রে ট্যাডপোল (Tadpole) নামক লার্ভা দশা রয়েছে। · স্তন্যপায়ী (Mammals) প্রাণীদের নিষেক অভ্যন্তরীণ এবং প্রায় সবাই জরায়ুজ অর্থাৎ বাচ্চা প্রসব করে।
Admission DU A প্রশ্নব্যাংক ২০২৪-২০২৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০২৪-২০২৫ · MCQ
কোন ধরনের প্রাণীর জীবনচক্রে প্রতীপ রূপান্তর দেখা যায়? (Retrogressive metamorphosis is found in which group of animals?)
- ক.ইউরোকর্ডেট (Urochordates)
- খ.সেফালোকর্ডেট (Cephalochordates)
- গ.স্তন্যপায়ী (Mammals)
- ঘ.উভচর (Amphibians)
উত্তর