একটি রান্নাঘরের দেয়াল, সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটরের দরজা খুলে তা চালু রাখা হলে রান্নাঘরের তাপমাত্রা—
ক. কমবে
খ. স্থির থাকবে
গ. বাড়বে
ঘ. প্রথমে বাড়বে তারপর কমবে
উত্তর: বাড়বে
ব্যাখ্যা: রান্নাঘরে রেফ্রিজারেটরের দরজা খুলে রাখা হলে রান্নাঘরের তাপমাত্রা বাড়বে। কারণ একটি রেফ্রিজারেটরের কম্প্রেসর চালু থাকায় বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে এবং পরবর্তীতে তাপশক্তিতে রূপান্তরিত হয়ে ঘরে থেকে যাবে। এই কারণে রান্নাঘরের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।
Admission DU A প্রশ্নব্যাংক ২০২১-২০২২ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০২১-২০২২ · MCQ