উদ্ভিদ দেহে খাদ্য বিতরণে কোন কলা দায়ী?
ক. জাইলেম
খ. জাইলমে ও ফ্লোয়েম
গ. পেরিসাইকেল
ঘ. ফ্লোয়েম
ঙ. জার্ম কর্টেক্স
উত্তর: ফ্লোয়েম
ব্যাখ্যা: উদ্ভিদ দেহে খাদ্যবস্তু চলাচল নিয়ন্ত্রণের মূল কাজ করে থাকে পরিবহনতন্ত্র। উদ্ভিদের পরিবহনতন্ত্রে দুটি টিস্যু বিদ্যমান। যথা- i. জাইলেম টিস্যু : এটি মূল থেকে শোষিত পানি পাতায় পৌছায়। এতে চার ধরনের কোষ থাকে- ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ii. ফ্লোয়েম টিস্যু : এটি পাতায় উৎপাদিত খাদ্যবস্তু সমগ্র দেহে পরিবহন করে। এতে চার ধরনের কোষ থাকে- সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার।
Admission CU A প্রশ্নব্যাংক ২০০৮-২০০৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU A প্রশ্নব্যাংক · ২০০৮-২০০৯ · MCQ