কোনটি অশুদ্ধ বানানে লেখা?
ক. নির্ধন
খ. সশঙ্কিত
গ. দারিদ্র্য
ঘ. নিস্পৃহ
উত্তর: সশঙ্কিত
ব্যাখ্যা: নির্ধন, দারিদ্র্য, নিস্পৃহ সবগুলো শুদ্ধ বানান হলেও 'সশঙ্কিত' (হবে 'শঙ্কিত') শব্দটি অপপ্রয়োগ। কতিপয় শুদ্ধ বানান : অতিথী = অতিথি, অধ্যায়ন = অধ্যয়ন, বুৎপত্তি = ব্যুৎপত্তি, বিভিষিকা = বিভীষিকা, মন্ত্রীসভা = মন্ত্রিসভা, মূমর্ষূ = মুমূর্ষু, মনোপুত = মনঃপূত, মনযোগ = মনোযোগ, শিরচ্ছেদ =শিরশ্ছেদ, মনমোহন = মনোমোহন, মনকষ্ট = মনঃকষ্ট, ভৌগলিক = ভৌগোলিক, ভূবন = ভুবন, ভূল = ভুল, ভাতুস্পুত্র = ভ্রাতুষ্পুত্র, ব্যপ্ত = ব্যাপ্ত, ব্যার্থ = ব্যর্থ, বৈয়াকরণিক = বৈয়াকরণ, লজ্জাস্কর = লজ্জাকর, শান্তনা =সান্ত্বনা, শারিরীক = শারীরিক, দুরত্ব = দূরত্ব, শুশ্রষা = শুশ্রূষা, শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি, সন্যাসী = সন্ন্যাসী, সন্ধিহান = সন্দিহান, সম্বলিত = সংবলিত, সূচীপত্র = সূচিপত্র ইত্যাদি।
Admission DU A প্রশ্নব্যাংক ২০১০-২০১১ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০১০-২০১১ · MCQ
কোনটি অশুদ্ধ বানানে লেখা?
- ক.নির্ধন
- খ.সশঙ্কিত
- গ.দারিদ্র্য
- ঘ.নিস্পৃহ
উত্তর