উপসর্গযুক্ত শব্দ-
ক. বিদ্বান
খ. বিজলি
গ. বিজ্ঞান
ঘ. বিটপ
উত্তর: বিজ্ঞান
ব্যাখ্যা: যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের পূর্বে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদেরকে বলা হয় উপসর্গ। উপসর্গের অর্থবাচকতা নেই, তবে অর্থদ্যোতকতা আছে। যেমন- প্র, পরা, পরি, নির ইত্যাদি। উপসর্গের শ্রেণীবিভাগ : বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা- (ক) খাঁটি বাংলা উপসর্গ, (খ) সংস্কৃত উপসর্গ ও (গ) বিদেশি উপসর্গ। · সংস্কৃত উপসর্গ ২০টি। যথা : প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির , দুর, বি , অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, অপ, আ। · খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা: অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ্, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। · উল্লেখ্য, আ-, সু-, বি-, নি-, এই চারটি উপসর্গ সংস্কৃত ও বাংলা উভয় ভাষাতে ব্যবহৃত হয়। · 'বি' উপসর্গ : অভাব - বিনিদ্র, বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল। গতি - বিচরণ, বিক্ষেপ অপ্রকৃতস্থ - বিকার, বিপর্যয় বিশেষ রূপে- বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান
Admission DU A প্রশ্নব্যাংক ২০০৯-২০১০ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০০৯-২০১০ · MCQ
উপসর্গযুক্ত শব্দ-
- ক.বিদ্বান
- খ.বিজলি
- গ.বিজ্ঞান
- ঘ.বিটপ
উত্তর