'সোনার তরী' কবিতার ছন্দ-
ক. অক্ষরবৃত্ত
খ. স্বরবৃত্ত
গ. মাত্রাবৃত্ত
ঘ. পয়ার
উত্তর: মাত্রাবৃত্ত
ব্যাখ্যা: “সোনার তরী” রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থের নাম-কবিতা। “সোনার তরী” মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পঙ্ক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত। আপতভাবে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত বলে মনে হয়। কিন্তু সর্বশেষ স্তবকের 'শূন্য' শব্দটি আমাদের দেখিয়ে দেয় যে, এটি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। 'শূন্য' মাত্রাবৃত্তে ৩ মাত্রা। সে হিসেবে 'শূন্য নদীর তীরে' ৮ মাত্রার পর্ব; অক্ষরবৃত্ত ছন্দ হলে ১ মাত্রা কম পড়ত।
Admission DU A প্রশ্নব্যাংক ২০০৮-২০০৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০০৮-২০০৯ · MCQ
'সোনার তরী' কবিতার ছন্দ-
- ক.অক্ষরবৃত্ত
- খ.স্বরবৃত্ত
- গ.মাত্রাবৃত্ত
- ঘ.পয়ার
উত্তর