'শরীরের প্রতি লক্ষ রেখ।' এ বাক্যে 'প্রতি'র ব্যাকরণিক পরিচয় কী?
ক. বিশেষণের বিশেষণ
খ. প্রকৃতি
গ. অনুসর্গ
ঘ. ক্রিয়ামূল
উত্তর: অনুসর্গ
ব্যাখ্যা: বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা 'কে' এবং 'র' বিভক্তি যুক্ত শব্দের পরে বসে। যেমন : দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? ময়ূরীর সনে নাচিছে ময়ূর। তোমাকে দিয়ে আমার চলবে না। · কিছু অনুসর্গ- প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, বই, ব্যতীত, জন্যে, পর্যন্ত ইত্যাদি।
Admission DU A প্রশ্নব্যাংক ২০১৬-২০১৭ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০১৬-২০১৭ · MCQ