লেমা ও প্যালিয়া কিসের অংশবিশেষ?
ক. স্পাইকলেট
খ. পরাগধানী
গ. পাতা
ঘ. ডিম্বক
উত্তর: স্পাইকলেট
ব্যাখ্যা: Poaceae গোত্রের পুষ্পবিন্যাস হলো স্পাইকলেট। স্পাইকলেটের একেকটি পুষ্পকের গোড়ায় ২টি শুকনা গ্লুম (glumes) থাকে যাদেরকে বলা হয় শূন্য গ্লুম। এদের উপরে আরো দুটি গ্লুম থাকে যার একটিকে বলা হয় লেমা (lemma) বা পুষ্প গ্লুম এবং অপরটিকে বলা হয় প্যালিয়া (palea)। লেমাকে ব্রাক্ট বা মঞ্জরিপত্র এবং প্যালিয়াকে ব্রাক্টিউল বা উপ-মঞ্জরিপত্রের সাথে তুলনা করা যায়।
Admission DU A প্রশ্নব্যাংক ২০১৫-২০১৬ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০১৫-২০১৬ · MCQ