নিম্নের কোন মৌলটি সর্বাধিক তড়িৎ ধনাত্মক?
ক. Al
খ. Mg
গ. K
ঘ. N
উত্তর: K
ব্যাখ্যা: আমরা জানি, পর্যায় সারণির একই পর্যায়ে বাম থেকে ডানে তড়িৎ ধনাত্মকতা কমে এবং একই গ্রুপের উপর থেকে নিচে বৃদ্ধি পায়। পটাসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1টি, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3টি, ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2টি ও নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5টি। অন্যদের তুলনায় পটাসিয়াম 1টি ইলেকট্রন সহজে ত্যাগ করে স্থিতিশীল হতে পারে। K ৪র্থ পর্যায়ের সর্ববামের মৌল। তাই পটাসিয়াম (K) সর্বাধিক তড়িৎ ধনাত্মক।
Admission DU A প্রশ্নব্যাংক ১৯৯৫-১৯৯৬ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ১৯৯৫-১৯৯৬ · MCQ