'পাথর এবার হঠাৎ নড়ে' চরণে উল্লেখকৃত 'পাথর' হলো-
ক. মজিদ
খ. মাজার
গ. সমাজ
ঘ. খালেক
উত্তর: মজিদ
ব্যাখ্যা: 'লালসালু' উপন্যাসের উদ্ধৃতি : “রাত্রে বিছানায় শুয়ে মজিদ গম্ভীর হয়ে থাকে। রহিমা গা টেপে, যেন আস্ত পাথর। অবশেষে মজিদকে সে প্রশ্ন করে- আপনার কী হইছে? মজিদ কিছু বলে না। উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করেন রহিমা। হঠাৎ বলে, এক পির সাহেব আইছেন না হেই গেরামে, তানি নাকি মরা মাইনষেরে জিন্দা কইরা দেন? পাথর এবার হঠাৎ নড়ে। আবছা অন্ধকারে মজিদের চোখ জ্বলে ওঠে। ক্ষণকাল নীরব থেকে হঠাৎ কটমট করে তাকিয়ে সে প্রশ্ন করে, - মরা মানুষ জিন্দা হয় ক্যামনে?” ·উদ্ধৃতাংশে 'পাথর' দ্বারা মজিদ চরিত্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
Admission DU B প্রশ্নব্যাংক ২০২১-২০২২ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU B প্রশ্নব্যাংক · ২০২১-২০২২ · MCQ