ক্লোরোফর্মের বিশুদ্ধতার প্রমাণ কোনটি?
ক. কার্বিল অ্যামিন পরীক্ষা
খ. ফসজিনের উপস্থিতি
গ. সিলভার নাইট্রেট দ্রবণে অধঃক্ষেপের অনুপস্থিতি
ঘ. সবকয়টি
উত্তর: সিলভার নাইট্রেট দ্রবণে অধঃক্ষেপের অনুপস্থিতি
ব্যাখ্যা: চেতনানাশকরূপে সার্জারিতে ব্যবহৃত ক্লোরোফরমকে ফস্জিন গ্যাস সংমিশ্রণ থেকে মুক্ত রাখার উদ্দেশ্যে অস্বচ্ছ বাদামি বর্ণের রঙিন বোতলে এবং বোতলের মুখ পর্যন্ত CHCl3 পূর্ণ করে ভালোভাবে কর্কযুক্ত অবস্থায় রাখা হয়। ফলে বোতলে আলো ও বায়ু ঢুকতে পারে না; তাই ঐ ক্লোরোফরম বিশুদ্ধ থাকে। আলোর উপস্থিতিতে ক্লোরোফরম ও O2 এর বিক্রিয়ায় বিষাক্ত ফসজিন (COCl2) গ্যাস ও HCl উৎপন্ন হয়। [গণিত] বাদামি বর্ণের বোতলে আলো প্রবেশে বাধা পায়। আলোর অভাবে উপরোক্ত বিক্রিয়া ঘটে না, তাই বাদামি বোতলে ক্লোরোফরম সংরক্ষণ করা হয়।
Admission JU D প্রশ্নব্যাংক ২০২০-২০২১ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU D প্রশ্নব্যাংক · ২০২০-২০২১ · MCQ