প্যাটেলা কী ধরনের অস্থি?
ক. কর্টিকেল
খ. স্পঞ্জি
গ. সিসাময়েড
ঘ. ইরেগিউলার
উত্তর: সিসাময়েড
ব্যাখ্যা: ফিমারের প্রান্তে প্যাটেলা (Patella) নামক একটি ত্রিকোণাকার অস্থি অবস্থিত। প্যাটেলা একটি সিসাময়েড অস্থি (Sesamoid bone)। কারণ এর উৎপত্তি পেশির টেনডন থেকে। প্যাটেলার পশ্চাৎভাগের ঊর্ধ্বাংশ ফিমারের সাথে এবং নিম্নাংশ টিবিয়ার সাথে সংযুক্ত।
Admission JU D প্রশ্নব্যাংক ২০২০-২০২১ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU D প্রশ্নব্যাংক · ২০২০-২০২১ · MCQ