'যদি পরিশ্রম কর তবে ফল পাবে' বাক্যটি কোন প্রকরণের?
ক. অনুজ্ঞা
খ. মিশ্রবাক্য
গ. যৌগিক
ঘ. অস্তিবাচক
উত্তর: মিশ্রবাক্য
ব্যাখ্যা: যে বাক্যে একটি খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। এসব বাক্যে যদি-তবে, যে-সে, যত-তত ইত্যাদি অব্যয় থাকে। গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার : (১) সরল বাক্য, (২) মিশ্র বা জটিল বাক্য, (৩) যৌগিক বাক্য । সরল বাক্য : যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যথা : পুকুরে পদ্মফুল জন্মে। এখানে 'পদ্মফুল' উদ্দেশ্য এবং 'জন্মে' বিধেয় । যৌগিক বাক্য : পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। এসব বাক্য এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে গঠিত হয়। যেমন : নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
Admission JU D প্রশ্নব্যাংক ২০১২-২০১৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU D প্রশ্নব্যাংক · ২০১২-২০১৩ · MCQ
'যদি পরিশ্রম কর তবে ফল পাবে' বাক্যটি কোন প্রকরণের?
- ক.অনুজ্ঞা
- খ.মিশ্রবাক্য
- গ.যৌগিক
- ঘ.অস্তিবাচক
উত্তর