সংস্কৃত হতে যে শব্দ সরাসরি বাংলায় এসেছে তাদেরকে কি বলে?
ক. তদ্ভব
খ. তৎসম
গ. বিদেশি
ঘ. দেশি
উত্তর: তৎসম
ব্যাখ্যা: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো পরিবর্তন না হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয়, সেগুলোকে তৎসম শব্দ বলে। যেমন : কুন্তল, জল, নদী, সাগর, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভবন, ধর্ম, কর্ম, বংশ, ব্রাক্ষ্মণ, সিংহ, পূজা, রামায়ণ, প্রতিষ্ঠান, ফল, কৃষক, ভাষা, ভাষণ, শিক্ষক, হৃদয় ইত্যাদি। উৎপত্তিগত দিক দিয়ে শব্দ ৫ প্রকার - তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দ। অর্ধ-তৎসম শব্দ : যে সব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হয় অর্ধ-তৎসম। যেমন, জ্যোৎস্না ˂ জ্যোছনা, শ্রাদ্ধ ˂ ছেরাদ্দ, গৃহিণী ˂ গিন্নী, বৈষ্ণব ˂ বোষ্টম, কুৎসিত ˂ কুচ্ছিত। তদ্ভব শব্দ : বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিলো, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের মূল সংস্কৃত ভাষা। যেমন, সংস্কৃত 'হস্ত' হতে 'হাত'। আবার, চর্মকার˂ চম্মআর˂ চামার দেশি শব্দ: বাংলা ভাষা-ভাষীদের ভূখণ্ডে বসবাসকারী আদিবাসীদের যেসব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সে সব শব্দকে বলা হয় দেশি শব্দ। যেমন- কুড়ি (বিশ)- কোল ভাষা, পেট (উদর)- তামিল ভাষা, চুলা (উনুন)- মু্লারী ভাষা। বিদেশি শব্দ: বাংলা ভাষাভাষী মানুষেরা অন্য ভাষাভাষীর মানুষের সংস্পর্শে এসে তাদের ভাষা থেকে যেসব শব্দ গ্রহণ করেছে, সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ। যেমন: স্টেশন, বোতল, টেবিল ইত্যাদি।
Admission JU D প্রশ্নব্যাংক ২০১৩-২০১৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU D প্রশ্নব্যাংক · ২০১৩-২০১৪ · MCQ
সংস্কৃত হতে যে শব্দ সরাসরি বাংলায় এসেছে তাদেরকে কি বলে?
- ক.তদ্ভব
- খ.তৎসম
- গ.বিদেশি
- ঘ.দেশি
উত্তর