কোনটি কঠিন পদার্থের বৈশিষ্ট্য?
ক. আন্তঃআণবিক বল সবচেয়ে বেশি
খ. আন্তঃআণবিক বল সবচেয়ে কম
গ. আন্তঃআণবিক ফাঁকা স্থান সবচেয়ে বেশি
ঘ. আকার আছে কিন্তু আয়তন নেই
উত্তর: আন্তঃআণবিক বল সবচেয়ে বেশি
ব্যাখ্যা: কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়, কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণ বৃদ্ধি পায়। তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না। তবে এতে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক ২০০৮-২০০৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক · ২০০৮-২০০৯ · MCQ