কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক?
ক. 1
খ. Br
গ. Cl
ঘ. F
উত্তর: F
ব্যাখ্যা: · পরমাণুর আকার বৃদ্ধিতে তড়িৎ-ঋণাত্মকতা হ্রাস পায়- এটি হলো গ্রুপভিত্তিক সম্পর্ক। · নিউক্লিয়াসে চার্জ বৃদ্ধিতে তড়ি-ঋণাত্মকতা বৃদ্ধি পায়- এটি হলো পর্যায়ভিত্তিক সম্পর্ক। পর্যায় সারণির ২য় পর্যায়ের সর্বশেষ ডানে ও গ্রুপ - 17(7A) এর সবচেয়ে ওপরে স্থান প্রাপ্ত হওয়ায় ক্ষুদ্রাকার ও অতীব সক্রিয় মৌল হলো F। তাই সমযোজী যৌগ অণুতে শেয়ারকৃত ইলেকট্রনের ওপর ফ্লোরিনের নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে বেশি হয়। অর্থাৎ F এর তড়িৎ-ঋণাত্মকতা সর্বাধিক হয়। পাউলিং স্কেল মতে F এর তড়ি-ঋণাত্মকতার মান হলো 4.0।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক ২০১২-২০১৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক · ২০১২-২০১৩ · MCQ
কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক?
- ক.1
- খ.Br
- গ.Cl
- ঘ.F
উত্তর