সাবান তৈরির সময় উপজাত হিসেবে কী তৈরি হয়?
ক. ইথানল
খ. মিথালন
গ. গ্লিসারিন
ঘ. ভিনেগার
উত্তর: গ্লিসারিন
ব্যাখ্যা: সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ (R–COONa) বা উচ্চতর ফ্যাটি এসিডের পটাসিয়াম লবণ (R–COOK)। এখানে R কে অ্যালকাইল মূলক বলা হয়। R এর সাধারণ সংকেত CnH2n+1 এবং n এর মান 12 থেকে 18 পর্যন্ত। যেমন : সোডিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত C17H35COONa এবং পটাসিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত C17H35COOK। তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি হয়। সাবান ও গ্লিসারিন তৈরির এই প্রক্রিয়াকে সাবানায়ন বলে। সাবান তৈরির সময় সাবানের সাথে গ্লিসারিন ও তৈরি হয়। সাবান ও গ্লিসারিনের মিশ্রণের সাথে তেল, চর্বি বা ক্ষার ইত্যাদি থেকে যায়।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক ২০০৪-২০০৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক · ২০০৪-২০০৫ · MCQ
সাবান তৈরির সময় উপজাত হিসেবে কী তৈরি হয়?
- ক.ইথানল
- খ.মিথালন
- গ.গ্লিসারিন
- ঘ.ভিনেগার
উত্তর