সম আয়তনের দুটো পাত্রের প্রথমটিতে এক মোল নাইট্রোজেন এবং দ্বিতীয় পাত্রে এক মোল কার্বন ডাইঅক্সাইড একই তাপমাত্রায় রাখা হয়। নিচের কোন উক্তিটি সঠিক নয়?
ক. প্রথম পাত্রে চাপ নিম্নতর
খ. দুটো পাত্রের অণুর সংখ্যা একই
গ. প্রথম পাত্রে নাইট্রোজেনের অণুর গতি বেশি
ঘ. দুটো পাত্রে অণুসমূহের গড় গতিশক্তি একই
উত্তর: প্রথম পাত্রে চাপ নিম্নতর
ব্যাখ্যা: আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী, PV = nRT যেহেতু n, V এবং T একই তাহলে P একই হবে। কারণ, চাপ নির্ভর করে— · গ্যাসের মোল সংখ্যা · আয়তন · তাপমাত্রার উপর। যেহেতু গ্যাসের ধরনের উপর চাপ নির্ভর করে না, তাই N2 ও CO2 এর চাপ সমান।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক ২০০৭-২০০৮ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক · ২০০৭-২০০৮ · MCQ