অধঃক্ষেপন ঘটে যখন-
ক. দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফলের চেয়ে বেশি হয়
খ. দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফলের চেয়ে কম হয়
গ. দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফলের সমান হয়
ঘ. দ্রাব্যতা গুণফলের মান অসীম হয়
উত্তর: দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফলের চেয়ে কম হয়
ব্যাখ্যা: কোনো আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যে সব আয়ন উৎপন্ন করে, সে আয়নগুলোর ঘনমাত্রার গুণফল (Ionic Product, Kip) যদি দ্রাব্যতা গুণফলের সমান হয়, তবে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ হয়। আয়নিক যৌগের দ্রাব্যতা গুণফলের মান যদি আয়নিক গুণফলের মানের চেয়ে বড় হয়, তবে দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণ। আর যদি দ্রাব্যতা গুণফলের মান আয়নিক গুণফলের মানের চেয়ে ছোট হয় তবে দ্রবণ থেকে দ্রব অধঃক্ষিপ্ত হয়। Ksp = Kip ; সম্পৃক্ত দ্রবণ Ksp > Kip ; অসম্পৃক্ত দ্রবণ Ksp < Kip ; দ্রবণ থেকে দ্রব অধঃক্ষিপ্ত হয়।
Admission RU C প্রশ্নব্যাংক ২০১৩-২০১৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০১৩-২০১৪ · MCQ