উঁচু পর্বতের উপর খোলা পাত্রে রান্না করা কঠিন হওয়ার কারণ কি?
ক. উচ্চতা
খ. বায়ু চাপের বৃদ্ধি
গ. স্ফুটনাংকের হ্রাস
ঘ. স্ফুটনাংকের বৃদ্ধি
উত্তর: স্ফুটনাংকের হ্রাস
ব্যাখ্যা: উঁচু পর্বতের উপর খোলা পাত্রে রান্না করা কঠিন। কারণ স্ফুটনাঙ্ক হ্রাস পায়। উঁচু স্থানে বায়ুমণ্ডলীয় চাপ কম থাকে। তরলের স্ফুটনাঙ্ক চাপের উপর নির্ভরশীল। চাপ যত কম হবে স্ফুটনাঙ্ক তত কমে যাবে। পর্বতের উপর কম বায়ুমণ্ডলীয় চাপের কারণে পানি 100°C এর অনেক আগেই ফুটতে শুরু করে। ফলে খাবার পর্যাপ্ত তাপমাত্রায় পেঁৗছাতে পারে না এবং রান্না হতে বেশি সময় লাগে।
Admission RU C প্রশ্নব্যাংক ২০১১-২০১২ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০১১-২০১২ · MCQ

