কিনারা বা প্রান্ত দিয়ে আলোর বেঁকে যাওয়া প্রক্রিয়া কোনটি?
ক. সমবর্তন
খ. ব্যতিচার
গ. অপবর্তন
ঘ. দ্বৈত প্রতিসরণ
উত্তর: অপবর্তন
ব্যাখ্যা: ব্যতিচার : দুটি সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত কিন্তু একই তরঙ্গদৈর্ঘ্য এবং সমান বা প্রায় সমান বিস্তারবিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায় আবার কোনো বিন্দুর তীব্রতা হ্রাস পায়। এর ফলে কোনো তলে পরপর আলোকোজ্জ্বল ও অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। কোনো স্থানে বিন্দু থেকে বিন্দুতে আলোর তীব্রতার এ পর্যায়ক্রমিক তারতম্যকে আলোর ব্যতিচার বলে। ব্যতিচারের শর্ত : ১. আলোর উৎস দুটি সুসঙ্গত হতে হবে। ২. যে দুটি তরঙ্গ ব্যতিচার ঘটাবে তাদের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। ৩. উৎসগুলো খুব সূক্ষ্ম হতে হবে। অপবর্তন : কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে অপবর্তন বলা হয়। সমবর্তন : কোনো তরঙ্গের কম্পনের ওপর যদি এমন শর্ত আরোপ করা হয় যে কম্পন কেবল একটা নির্দিষ্ট দিকে বা তলেই সীমাবদ্ধ থাকে তবে সে প্রক্রিয়াকে সমবর্তন বলে।
Admission RU C প্রশ্নব্যাংক ২০১৮-২০১৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০১৮-২০১৯ · MCQ
কিনারা বা প্রান্ত দিয়ে আলোর বেঁকে যাওয়া প্রক্রিয়া কোনটি?
- ক.সমবর্তন
- খ.ব্যতিচার
- গ.অপবর্তন
- ঘ.দ্বৈত প্রতিসরণ
উত্তর