দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়ার নাম-
ক. আর্দ্র বিশ্লেষণ
খ. ফারমেন্টেশন
গ. কোয়াগুলেশন
ঘ. অক্সিডেশন
উত্তর: কোয়াগুলেশন
ব্যাখ্যা: কলয়েড দ্রবণের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করে কলয়েড দ্রবণের কণার অধঃক্ষেপ বা কলয়েড কণা ও বিস্তার মাধ্যমের পরস্পর দূরে সরে যাওয়ার প্রক্রিয়াই কোয়াগুলেশন। ফুটন্ত অবস্থায় দুধের মধ্যে ফিটকিরি যোগ করলে দুধের মধ্যে উপস্থিত কলয়েড কণার কোয়াগুলেশন ঘটে। দুধে উপস্থিত কলয়েড ছানায় রূপান্তরিত হয়। ফিটকিরিতে Al3+ আয়নের স্বল্প পরিমাণ উপস্থিতি দ্রুত কোয়াগুলেশন ঘটায়। · দুধে এসিড যোগ করলে কলয়েড কণাগুলো গুচ্ছবদ্ধ হয়ে দই তৈরি করে। তখন প্রোটিন অণুগুলো পরস্পরের নিকটে এসে পিণ্ডীভূত হয় এবং বিস্তরণ মাধ্যমে ভেসে উঠে।
Admission RU C প্রশ্নব্যাংক ২০১৭-২০১৮ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০১৭-২০১৮ · MCQ