রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকের ক্ষেত্রে কোনটি সত্য নয়?
ক. বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হ্রাস করে
খ. বিকল্প বিক্রিয়া পথ সৃষ্টি করে
গ. বিক্রিয়াশেষে এর ঘনমাত্রা একই থাকে
ঘ. বিক্রিয়ার সাম্যাবস্থা পরিবর্তন করে
উত্তর: বিক্রিয়ার সাম্যাবস্থা পরিবর্তন করে
ব্যাখ্যা: যে সব রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে, তাকে প্রভাবক বা অণুঘটক বলে। বিক্রিয়ার সাম্যবস্থা পরিবর্তনে প্রভাবকের কোনো ভূমিকা নেই। বিক্রিয়ার সাম্যবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব রয়েছে।
Admission RU C প্রশ্নব্যাংক ২০১৭-২০১৮ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০১৭-২০১৮ · MCQ