তাপমাত্রা বৃদ্ধি পেলে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক-
ক. Increases
খ. Decreases
গ. Remains unchanged
ঘ. None
উত্তর: Decreases
ব্যাখ্যা: কঠিন পদার্থের অণুসমূহের মধ্যকার আকর্ষণ বলের কারণে স্থিতিস্থাপকতার উদ্ভব হয়। যেকোনো পদার্থের তাপমাত্রা বৃদ্ধিতে পদার্থের অণুগুলোর গতিশক্তি ও আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পায়। ফলে অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল কমে যায়। এজন্য পদার্থের স্থিতিস্থাপকতা কমে যায়। আর স্থিতিস্থাপকতা কমে যায় বলেই স্থিতিস্থাপক গুণাঙ্কের মানও কমে যায়। অর্থাৎ, তাপমাত্রা বৃদ্ধি পেলে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক কমে।
Admission JU A প্রশ্নব্যাংক ২০১২-২০১৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU A প্রশ্নব্যাংক · ২০১২-২০১৩ · MCQ