পত্ররন্ধ্রের খোলা ও বন্ধের উপর প্রভাব বিস্তার করে কোনটি?
ক. রুট প্রেশার
খ. অসমোটিক প্রেশার
গ. টারজিড প্রেশার
ঘ. সাকসন প্রেশার
উত্তর: অসমোটিক প্রেশার
ব্যাখ্যা: রক্ষীকোষদ্বয়ের স্ফীতি অথবা শিথিল অবস্থা পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। অভিস্রবণ বা অসমোটিক প্রেশার দ্বারা এটি নিয়ন্ত্রিত হয়। পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন শারীরবৃত্তীয় কারণে রক্ষীকোষে অন্তঃঅভিস্রবণ ও বহিঃঅভিস্রবণ ঘটে থাকে। রক্ষীকোষদ্বয় অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়, ফলে পত্ররন্ধ্র বেঁকে গিয়ে খুলে যায়। আবার বহিঃঅভিস্রবণের ফলে পত্ররন্ধ্রদ্বয় শিথিল হয়ে পড়ে, ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়।
Admission RU C প্রশ্নব্যাংক ২০২০-২০২১ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০২০-২০২১ · MCQ