ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষির কোন অংশটি আলো গ্রহণ করে?
ক. কর্নিয়া
খ. র্যাবডোম
গ. কর্নিয়াজেন কোষ
ঘ. ক্রিস্টালাইন কোষ
উত্তর: র্যাবডোম
ব্যাখ্যা: ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষি অসংখ্য ক্ষুদ্র একক ওমাটিডিয়াম দিয়ে গঠিত। প্রতিটি ওমাটিডিয়ামের উপরের স্বচ্ছ অংশ হলো কর্নিয়া, যা লেন্সের মতো কাজ করে ও আলো ভেতরে প্রবেশ করায়। কর্নিয়ার নিচে থাকে কর্নিয়াজেন কোষ, যা কর্নিয়া গঠন করে, তবে সরাসরি আলোক গ্রহণ করে না। ক্রিস্টালাইন কোন প্রতিসরণশীল অঙ্গ হিসেবে আলোকে র্যাবডোমের দিকে পরিচালনা করে। মূলত ওমাটিডিয়ামের ভেতরে থাকা র্যাবডোম অংশই আলো গ্রহণ করে ও আলোক সংকেত স্নায়ুতে প্রেরণ করে।
Admission RU C প্রশ্নব্যাংক ২০১৯-২০২০ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০১৯-২০২০ · MCQ