আলোক সক্রিয় দুটি সমাণু (এনানসিওমার) একতলীয় আলোতে নিচের কোন ধর্ম প্রদর্শন করে?
ক. উভয়েই সমান মাত্রায় একই দিকে আবর্তন প্রদর্শন করে।
খ. উভয়েই ভিন্ন মাত্রায় বিপরীত দিকে আবর্তন দেয়
গ. উভয়েই ভিন্ন মাত্রায় একই দিকে আবর্তন দেয়
ঘ. উভয়েই সমান মাত্রায় বিপরীত দিকে আবর্তন দেয়
উত্তর: উভয়েই সমান মাত্রায় বিপরীত দিকে আবর্তন দেয়
ব্যাখ্যা: যে সব জৈব যৌগের দুই বা ততোধিক ভিন্ন কনফিগারেশনযুক্ত ভিন্ন সমাণু এক সমতলীয় আলো এর প্রতি ভিন্নরূপ আচরণ করে, ঐ সব যৌগকে আলোক সক্রিয় সমাণু বলে। জৈব যৌগের অণুতে একটি মাত্র অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকলে দুটি আলোক সক্রিয় সমাণু হয়। এদেরকে d সমাণু ও l সমাণু বলে। এদের আলোক সক্রিয়তার আবর্তন মাত্রার মান সমান কিন্তু দিক ভিন্ন থাকে। এরা পরস্পরের এনানসিওমার। এনানসিওমার (enantiomer) হলো একে অপরের আয়নাত্মক প্রতিচ্ছবি। তারা একই ধরণের রাসায়নিক ও পদার্থগত ধর্ম প্রদর্শন করে। তবে একতলীয় (plane-polarized) আলোতে ঘূর্ণন বিপরীত দিকে হয় এবং মাপের পরিমাণ সমান।
Admission RU C প্রশ্নব্যাংক ২০২০-২০২১ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০২০-২০২১ · MCQ
আলোক সক্রিয় দুটি সমাণু (এনানসিওমার) একতলীয় আলোতে নিচের কোন ধর্ম প্রদর্শন করে?
- ক.উভয়েই সমান মাত্রায় একই দিকে আবর্তন প্রদর্শন করে।
- খ.উভয়েই ভিন্ন মাত্রায় বিপরীত দিকে আবর্তন দেয়
- গ.উভয়েই ভিন্ন মাত্রায় একই দিকে আবর্তন দেয়
- ঘ.উভয়েই সমান মাত্রায় বিপরীত দিকে আবর্তন দেয়
উত্তর