অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্ত কণিকার নাম কী?
ক. লিম্ফোসাইট
খ. মনোসাইট
গ. ইরাইথ্রোসাইট
ঘ. থ্রোম্বোসাইট
উত্তর: ইরাইথ্রোসাইট
ব্যাখ্যা: ইরাইথ্রোসাইট বা লোহিত রক্তকণিকার কাজ : ● লোহিত কণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে অধিকাংশ O2 এবং সামান্য পরিমাণ CO2 পরিবহন করে। ● রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করে। ● বাফাররূপে রক্তে অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে। ● রক্তে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে। অন্যদিকে, লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে ও রোগ প্রতিরোধে সাহায্য করে। মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ভক্ষণ করে ও ম্যাক্রোফেজে পরিণত হয়। থ্রোম্বোসাইট রক্ত জমাট বাঁধায় ক্ষতস্থানে রক্তপাত বন্ধ করে।
Admission RU C প্রশ্নব্যাংক ২০১৯-২০২০ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০১৯-২০২০ · MCQ
অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্ত কণিকার নাম কী?
- ক.লিম্ফোসাইট
- খ.মনোসাইট
- গ.ইরাইথ্রোসাইট
- ঘ.থ্রোম্বোসাইট
উত্তর