আইলেট্স অব ল্যাঙ্গারহ্যান্স থেকে উৎপন্ন হয় কোনটি?
ক. টায়ালিন
খ. ফাইব্রিনোজেন
গ. ইনসুলিন
ঘ. গ্লাইকোজেন
উত্তর: ইনসুলিন
ব্যাখ্যা: ইনসুলিন (Insulin) হলো একটি গুরুত্বপূর্ণ হরমোন, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশ আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স এর বিটা ( [গণিত] ) কোষ থেকে নিঃসৃত হয়। টায়ালিন— লালাগ্রন্থি থেকে নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম। ফাইব্রিনোজেন— রক্তরসে উপস্থিত এক ধরনের প্রোটিন জাতীয় উপাদান যা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। গ্লাইকোজেন— প্রাণিদেহের সঞ্চিত খাদ্য হিসাবে যকৃত এবং পেশিকোষে জমা থাকে।
Admission RU C প্রশ্নব্যাংক ২০১৮-২০১৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০১৮-২০১৯ · MCQ