মায়ের বুকের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবিউলিন থাকে?
ক. Ig E
খ. Ig M
গ. Ig G
ঘ. Ig A
উত্তর: Ig A
ব্যাখ্যা: মানবদেহের পাঁচটি ভারী শৃঙ্খলবিশিষ্ট অ্যান্টিবডি যথাক্রমে— ১. ইমিউনোগ্লোবিউলিন G (IgG) : ● দেহের মোট ইমিউনোগ্লোবিউলিনের ৭৫%। ● এটি একমাত্র অ্যান্টিবডি যা গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে মানবদেহে বাহিত করে। ২. ইমিউনোগ্লোবিউলিন A (IgA) : ● দেহের মোট Ig এর ১৫%। ● বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে মায়ের দুধে থাকা IgA শিশুদেহে স্থানান্তরিত হয়। ৩. ইমিউনোগ্লোবিউলিন M (IgM) : ● দেহের মোট Ig এর ৫-১০%। ● এটি কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে এবং বহিরাগত কোষকে পরস্পরের সঙ্গে আসঞ্জিত করে দেয়। ৪. ইমিউনোগ্লোবিউলিন E (IgE) : ● দেহের মোট Ig এর ০.১%। ● B কোষ, মাস্ট কোষ ও বেসোফিলে পাওয়া যায়।
Admission RU C প্রশ্নব্যাংক ২০১৮-২০১৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০১৮-২০১৯ · MCQ