পারদ ও কাঁচের স্পর্শ কোণ q হলে—
ক. q = 90°
খ. q = 180°
গ. q° < q < 90°
ঘ. 90° < q < 180°
উত্তর: 90° < q < 180°
ব্যাখ্যা: কঠিন ও তরলের স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভেতরে যে কোণ উৎপন্ন করে তাকে উক্ত কঠিন ও তরলের স্পর্শ কোণ বলে। [চিত্র] চিত্র : স্পর্শ কোণের সূক্ষ্ম ও স্থূল ধারণা যেসব তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজায় তাদের বেলায় স্পর্শ কোণ সূক্ষ্মকোণ হয়। অর্থাৎ 90° এর কম হয়। কাচ ও বিশুদ্ধ পানির বেলায় স্পর্শ কোণের মান প্রায় 8°। কাচ ও পানির আসঞ্জন বল > পানির সংসক্তি বল। যেসব তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজায় না তাদের বেলায় স্পর্শ কোণ স্থূলকোণ অর্থাৎ 90° এর চেয়ে বেশি হয়। কাচ ও বিশুদ্ধ পারদের বেলায় স্পর্শ কোণের মান প্রায় 139°। পারদের সংসক্তি বল > কাচ ও পারদের আসঞ্জন বল।
Admission RU C প্রশ্নব্যাংক ২০১৯-২০২০ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০১৯-২০২০ · MCQ
পারদ ও কাঁচের স্পর্শ কোণ q হলে—
- ক.q = 90°
- খ.q = 180°
- গ.q° < q < 90°
- ঘ.90° < q < 180°
উত্তর



