কবি জীবনানন্দ দাশের মৃত্যু হয়েছিল-
ক. বরিশালে
খ. নাটোরে
গ. খুলনায়
ঘ. কলকাতায়
উত্তর: কলকাতায়
ব্যাখ্যা: বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম কবি, লেখক ও প্রাবন্ধিক জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ ১৮৯৯ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার মা কুসুমকুমারী দাশও একজন কবি ছিলেন। তাকে বাংলা সাহিত্যে রূপসী বাংলার কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি ইত্যাদি উপাধিতে ডাকা হয়। জীবনানন্দ দাশ ১৯৫৪ সালে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
Admission CU B/B1/D/D1 প্রশ্নব্যাংক ২০১৭ - ২০১৮ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU B/B1/D/D1 প্রশ্নব্যাংক · ২০১৭ - ২০১৮ · MCQ